গোসাবায় বোমা বানাতে গিয়ে জখম 6 দুষ্কৃতী, ক্যানিংয়ে দুষ্কৃতীদের ফেলে যাওয়া বোমা ফেটে জখম নাবালিকা - The News Lion

গোসাবায় বোমা বানাতে গিয়ে জখম 6 দুষ্কৃতী, ক্যানিংয়ে দুষ্কৃতীদের ফেলে যাওয়া বোমা ফেটে জখম নাবালিকা

 


দি নিউজ লায়নঃ     গোসাবায় বোমা বাঁধতে গিয়ে অসাবধানতাবশত বিস্ফোরণে গুরুতর জখম হলেন 6 ভাজপা কর্মী। তাদের মধ্যে চারজনের জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার আরামপুরের বাদামতলা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীররাতে আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বাদামতলা এলাকা। একটি বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় ছ'জনকে উদ্ধার করা হয়। 


জখমদের নাম শোভন দেবনাথ,বিক্রম শীল,অর্পন দেবনাথ,সুজন কুরালি,মহাদেব নায়েক,অনাথ মণ্ডল।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।জখমদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জখমদের মধ্যে ৪ জনের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ফাঁকা বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেঁটে জখম হয় ৬ জন। জখমরা সকলেই ভাজপার সক্রিয় কর্মী। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।


গোসাবা কেন্দ্রের বিদায়ী বিধায়ক জয়ন্ত নস্কর অভিযোগ করে বলেন, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা বোমা বাঁধ ছিল।সেই বোমা ফেঁটে বেশ কয়েকজন জখম হয়। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানান বোমা ফেঁটে ৬ জন জখম হয়।কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।প্রাথমিক তদন্তে উঠে আসে বোমা তৈরি করতে গিয়ে এমন ধরনের ঘটনা ঘটে।তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। 


পাশাপাশি শনিবার সকালে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের মিঠাখালি বিশ্ব ব্যাঙ্ক এলাকায় বোমা ফেঁটে জখম হয় বছর দশেক এক নাবালিকা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে মিঠাখালি বিশ্ব ব্যাঙ্ক এলাকায় বাসিন্দা নাবালিকা একটি ঝোঁপের মধ্যে বোমা পড়ে থাকতে দেখে বোমাটি দেখে যায়।সেই সময় হঠাৎই বোমা ফেঁটে যায়।বোমার আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে নাবালিকা।স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে জখম নাবালিকা কে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানেই তার চিকিৎসা চলছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.